ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
The Campus Times online

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রাজন মিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মীর মশাররফ হোসেন হলের শিক্ষক, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রদলের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং হলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজক মোহাম্মদ রাজন মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় আমরা এ দোয়া মাহফিলের আয়োজন করেছি। মহান আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

The Campus Times online

রোববার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x