হীরক জয়ন্তীর আলোয় ঝলমলে চবি, আঁধারে শিক্ষার্থীদের বাস্তবতা
১৮ নভেম্বর ষাট বছর পূর্তির উৎসবে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগামীকাল বুধবার হীরক জয়ন্তীর আনুষ্ঠানিক আয়োজনে থাকছে র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গাইবেন জেমস। কিন্তু উৎসবের আলোর আড়ালে শিক্ষার্থীরা আজও আবাসন, যাতায়াত, নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের মতো মৌলিক সংকটে আটকে আছেন।
আবাসন ছয় দশকেও হল মেলেনি অধিকাংশের
১৯৬৬ সালে চারটি বিভাগ, সাতজন শিক্ষক ও ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার্থী প্রায় ২৮ হাজার। তারপরও ৭০ শতাংশ শিক্ষার্থী হলে থাকার সুযোগ পান না এবং তাঁদের থাকতে হয় ক্যাম্পাসের আশপাশে বা ২২ কিলোমিটার দূরে শহরে। হলের বাইরে থাকা শিক্ষার্থীদের ক্যাম্পাস ব্যক্তিমালিকানাধীন খুবি নিম্ন মানের কটেজে ভাড়া দিয়ে থাকতে বাধ্য হন। আবাসনের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। তাতেও মেলেনি বিন্দুমাত্র সমাধান।
যাতায়াত ভরসা শাটল, সেখানেও রয়েছে নানান ত্রুটি এবং ঝুঁকি।
নেই ছাত্র ছাত্রীদের জন্য নিজস্ব কোন বাস সার্ভিস।
নিরাপত্তা নিয়েও রয়েছে নানান অভিযোগ ক্যাম্পাসের ভেতরে-বাইরে অস্থিরতা
স্থানীয়দের হামলায় শিক্ষার্থী আহত হওয়া এবং ধূমপানকে কেন্দ্র করে সংঘর্ষে প্রক্টর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিকত র্যাঙ্কিংয়েও পিছিয়ে বিশ্বমঞ্চেও
নেই কোন বিদেশী শিক্ষার্থী
সদ্য প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে চবি আছে ১৪০১–১৬০০ যেখানে চুয়েট, ও আইআইইউসিসহ অপেক্ষাকৃত নবীন কয়েকটি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বৈশ্বিক র্যাংকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেশ এগিয়ে।