ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

বাসের রুট পরিবর্তনের জেরে ইবির প্রধান ফটকে তালা, আশ্বাসের পর প্রত্যাহার

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী ‘সঞ্চারী’ বাসের রুট কুষ্টিয়ায় পরিবর্তনের জেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করেছে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীরা। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় এ আন্দোলন শুরু করে তারা। এতে প্রধান ফটক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে সংগঠনটি।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ ডাবল ডেকার সঞ্চারী বাসটি ক্যাম্পাস থেকে ঝিনাইদহ রুটে চলাচল করত। কিন্তু সম্প্রতি বাসটির রুট পরিবর্তন করে কুষ্টিয়ামুখী করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বাসটিকে ঝিনাইদহ রুটে'ই রাখার দাবিতে  স্মারকলিপি নিয়ে আজ পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সাথে দেখা করতে যায় জেলা কল্যানটির শতাধিক শিক্ষার্থী। কিন্তু দাবি আদায় না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রধান ফটকে গিয়ে তালা দেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তালা খুলে দেন তারা।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আসলে ঝিনাইদহ রুটে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বাসের কিছু সিট ফাঁকা থাকে। অন্যদিকে, কুষ্টিয়া রুটে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় যাতায়াতের সুবিধার্থে বাসটির রুট পরিবর্তন করেছিলাম। আজ কিছু শিক্ষার্থী আমাকে কল করে ওই বাসটি পুনরায় ঝিনাইদহে স্থানান্তরের দাবি জানায়। আমি বিষয়টি আলোচনা করে পরবর্তীতে তাদেরকে জানাতে চেয়েছিলাম। কিন্তু তারা প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করে। আপাতত ওই বাসটি ঝিনাইদহ রুটে চলাচল করবে। বাসের যাত্রীর সংখ্যা আরও যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

The Campus Times online

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বাসের রুট পরিবর্তনের জেরে ইবির প্রধান ফটকে তালা, আশ্বাসের পর প্রত্যাহার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x