ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষদভিত্তিক সেরা ফলাফল করায় ৮ অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান৷ বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার ও ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ান। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন– থিওলজি ও অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফায়েদ, আলী আহসান মোহাম্মদ জুবায়ের, দেলোয়ারের হেসাইন, শরিফুল ইসলাম ও নাইমুর রহমান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহুরুল ইসলাম ও আব্দুল্লাহ এহসান ভূঁইয়া, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম।
কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের তানজিলা খাতুন, হাফিজুল ইসলাম ও জেবা রহমান।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত লোকপ্রশাসন বিভাগের মোন্তাকিম রহমান, অর্থনীতি বিভাগের টগর আলী ও জেসিয়া আক্তার তন্নি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সিরাজুম মনিরা।
আইন অনুষদভুক্ত আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাদিয়া ও রাফিয়া খাতুন এবং আইন বিভাগের আমজাদ হোসেন।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মেহেদী হাসান সিকদার।
বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের মেহেদী হাসান লিমন ও মাহমুদুল হাসান এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মহুয়া রহমান নাইচ ও জান্নাতুন নাইম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান হাবিব ও জেরিন খাতুন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মাহফুজুর রহমান।
এছাড়া জীববিজ্ঞান অনুষদভুক্ত ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান ও সুরাইয়া ইসলাম এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাজিয়া ফারজানা।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান বলেন, এটি নিঃসন্দেহে তোমাদের জন্য উল্লেখযোগ্য দিন। যারা অ্যাওয়ার্ড পেয়েছ তাদের জন্য এটি অনুস্মরণীয় দিন হয়ে থাকবে। তোমাদের যোগ্যতা, মেধা এবং পরিশ্রমের ফল হিসেবে এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হলো। তোমাদের ওপর নতুন একটি দায়িত্ব অর্পিত হলো। কর্মক্ষেত্রে দেশ ও মানুষের জন্য এবং বিশ্ববিদ্যালয়কে সম্মানের জায়গায় পৌঁছে দিতে অ্যাম্বাসেডর হিসেবে তোমরা ভূমিকা রাখবেন। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই অ্যাওয়ার্ড সহযোগিতা করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশে ও বিদেশে সম্মানজনক অবস্থানে রয়েছেন। আশা করি তোমরাও ভালো অবস্থানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনামকে ছড়িয়ে দেবে।