ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাজকর্ম বিভাগ ডিবেটিং ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস। ছবি: সংগৃহীত

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাজকর্ম বিভাগ ডিবেটিং ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউনুস মিয়া। ‎

আজ ‎রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা কামাল ও সমাজকর্ম ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎

‎নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি হুমায়রা সাদাফ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হান্নান পিয়াস, অর্থ সম্পাদক অয়ন হাবিবুল্লাহ আশিক, সাংগঠনিক সম্পাদক নাহিয়ান আহমেদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক রাফিউল রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক তানজিনা আক্তার শ্রাবণী, দপ্তর সম্পাদক মুহাম্মাদ জুয়ায়েদ শেখ, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. সজীব আহমেদ এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মো. আব্দুল লতিফ। কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন মোছা. ফারজানা খাতুন, তিয়াস দেবনাথ, রাইসা ফাতেমা অবনী, মোছা. আনিকা নাওয়ার রিতু, মো. আলী হাসান, ইসলাম জাহান তৃষা, আফরিদা তাসনিম হৃদিতা, ফাইজা তাবাসসুম প্রাপ্তি ও মুশফিকা আফরিন তুলি। ‎

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া বলেন, ‘সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়িত্ব। আমি চাই, এই ক্লাব শুধু বিতর্ক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমসাময়িক সামাজিক সমস্যা, মানবিক মূল্যবোধ এবং নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার ক্ষেত্র হয়ে উঠুক। নতুন সদস্যদের দক্ষতা বিকাশ, সৃজনশীল উদ্যোগ গ্রহণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক বিতর্ক সংস্কৃতি গড়ে তোলাই হবে আমার অগ্রাধিকার। সকলের সহযোগিতায় আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে যুক্তি, জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতা একসঙ্গে বিকশিত হবে।’ ‎

‎নবনির্বাচিত সভাপতি মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, ‘সমাজকর্ম ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, বিতর্কচর্চা তরুণদের মধ্যে নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল সদস্যের সহযোগিতায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজমুখী করতে কাজ করব। এই দায়িত্ব আমার জন্য গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়বদ্ধতা। সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমাজকর্ম ডিবেটিং ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশা আল্লাহ।’

বিষয় : ক্যাম্পাস শিক্ষা কমিটি নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

The Campus Times online

সোমবার, ২২ জুন ২০২৬

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x