ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন নেইমার। এমনটি জানিয়েছেন ব্রাজিলের উইঙ্গার গাব্রিয়েল মার্তিনেলি।

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার

তিনি জানান, গ্রুপের শেষ ম্যাচে নামার জন্য মুখিয়ে আছেন নেইমার। মে মাস থেকে মাঠের বাইরে। কাফ মাসেলে চোট সারিয়ে গত সপ্তাহে ব্রাজিলের ট্রেনিংয়ে যোগ দেন নেইমার। 

মার্তিনেলি সাংবাদিকদের বলেন, ‘নেইমার মাঠে নামার জন্য উদগ্রীব। সবাই ওর মান জানে। ও খুবই মোটিভেটেড। আমাদের দলে ওর মতো একজন প্লেয়ার থাকায় খুশি।’

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, মায়ামিতে বৃহস্পতিবারের ম্যাচে পাওয়া যাবে নেইমারকে। তবে প্রথম একাদশে নয়, বেঞ্চে শুরু করবেন। ২০২৩ অক্টোবরের পর আর দেশের জার্সিতে খেলেননি নেইমার। এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে একনম্বরে আছে ব্রাজিল। মরক্কোর পয়েন্টও সমান। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে ব্রাজিল। গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করাই লক্ষ্য।

আনচেলত্তি বলেন, ‘আমরা মায়ামিতে জিতে গ্রুপের একনম্বর দল হিসেবে নকআউটে যেতে চাই। এখানকার হোটেলে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। এখানেই পরের রাউন্ডের ম্যাচ খেলা উচিত। দ্বিতীয় স্থানে শেষ করলে, আমাদের মেক্সিকোতে খেলতে যেতে হবে। পুরো সূচি বদলে যাবে। আমাদের মানসিকতা জিতে এখানে থাকা। এখানে ট্রেনিং সেন্টার এবং ক্যাম্প খুবই ভালো।’

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬

The Campus Times online

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার
0:00 0:00
1.0x