ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামের ভক্তদের জন্য সুখবর। ঢাকায় কনসার্ট করতে আসছেন তিনি। গত বছরের ডিসেম্বরে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের যে কনসার্টটি স্থগিত করা হয়েছিল, সেটি এবার হচ্ছে। আগামী ২৪ জুলাই ঢাকায় পারফর্ম করবেন এই সংগীত তারকা।

ঢাকায় আসছেন আতিফ আসলাম, স্থগিত সেই কনসার্ট হচ্ছে

পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। ফাইল ছবি

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্টটি হতে যাচ্ছে। শুধু তা-ই নয়, প্রতিশ্রুতি অনুযায়ী পূর্বের টিকিটধারীদের কাছে নতুন টিকিটও পৌঁছে যাবে। আগামী ২৪ জুলাই ঢাকায় পারফর্ম করবেন আতিফ। পূর্বের টিকিটধারীদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি সীমিতসংখ্যক নতুন টিকিট বিক্রি করা হবে।

টিকিট বিক্রির তারিখ, ক্যাটাগরি, মূল্য এবং অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, টিকিট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। তখন মেইন স্টেজ জানিয়েছিল, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে।

কনসার্টটি স্থগিত হওয়ার পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন আতিফ। ফেসবুকে আতিফ জানান, কনসার্টটি করতে নতুন তারিখে শিগগির ঢাকায় আসবেন তিনি। পুরোনো টিকিটেই কনসার্টটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

The Campus Times online

শনিবার, ২৭ জুন ২০২৬

ঢাকায় আসছেন আতিফ আসলাম, স্থগিত সেই কনসার্ট হচ্ছে

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x