ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। এ জন্য পরীক্ষার পদ্ধতি, প্রশ্নপদ্ধতিতে নানা পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা খাতে বাজেটও কয়েক গুণ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশ্নফাঁস কোনোভাবেই বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী মিলন

বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী মিলন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘প্রশ্নফাঁস কোনোভাবেই বরদাশত করা হবে না। যে কদিন থাকব, সিংহের মতো বেঁচে থাকব। এ দেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে ছাড়ব।’

চলতি বছরে ৯টি শিক্ষা বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষা বোর্ডে একই পাঠ্যবই অনুসরণ করা হলে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলে কোনো বোর্ডের শিক্ষার্থী বাড়তি সুযোগ পাবে না এবং উত্তরপত্র মূল্যায়নপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।

বিগত সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সময়ে বলা হয়েছিল, খাতায় কিছু লেখা থাকলেই নম্বর দিতে হবে—এই নিয়ম আর চলবে না। তিনি বলেন, ২০০১ সালে পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে। যারা বাইরে থেকে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ছবি আর্কাইভে সংরক্ষণ করতে হবে।

সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত কোর্স নির্ধারিত সময়ে শেষ করতে হবে। ১৮ বছরের মধ্যে শিক্ষার্থীদের এইচএসসি সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠানে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন বিশেষ অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন এবং পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এরপর শিক্ষামন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান। উপাচার্য ড. মো. মামুন অর রশিদ তাঁকে স্বাগত জানান। উপাচার্যের দপ্তরে ঘরোয়া মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী অবকাঠামোগত সংকট নিরসনসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিষয় : জেলার খবর শিক্ষামন্ত্রী বরিশাল জেলা বরিশাল বিভাগ এইচএসসি

The Campus Times online

শনিবার, ২৭ জুন ২০২৬

প্রশ্নফাঁস কোনোভাবেই বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী মিলন

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x