ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা এলাকা থেকে তাঁদের আটক করে।

শেরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় নারী-শিশুসহ আটক ৯

ছবি: সংগৃহীত

আটক ব্যক্তিদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তাঁদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

বিজিবি জানায়, শেরপুরের একটি মানব পাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি করেন আটক ব্যক্তিরা। বুধবার রাতে তাঁরা ঢাকা থেকে শেরপুরে পৌঁছে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ ভেতরে হারিয়াকোনা পাহাড়ি এলাকায় অবস্থান নেন।

বিজিবির ভাষ্য, সীমান্তে কড়া নজরদারির কারণে বুধবার রাতে তাঁরা সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও কর্ণঝোড়া বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় : শেরপুর সীমান্ত

The Campus Times online

শুক্রবার, ২৬ জুন ২০২৬

শেরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় নারী-শিশুসহ আটক ৯

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x