ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বের সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষ রোপণ, খাল-নদী খনন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের কাজ শুরু করেছে। তিনি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বৈঠক করে এগুলো বাস্তবায়ন করছেন।

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : জিয়াউদ্দিন হায়দার

শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের দেয়া এক সংবর্ধনার জবাবে ড. হায়দার এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হওয়ায় ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে এই সংবর্ধনা দেয়া হয়।

জিয়াউদ্দিন হায়দার আরো বলেন, বিএনপি জ্ঞানভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রীক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে উন্নয়নের যে পরিকল্পনা করেছেন, তা দ্রুততম সময়ের মধ্যেই মানুষের চোখে পড়বে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে, যাতে মানুষ দিন রাত নিরবিচ্ছিন্ন চিকিৎসাসেবা পায়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার বিগত সরকারগুলোর মতো ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না। ঝালকাঠির সাংবাদিকদের আবাসন সঙ্কট নিরসনের জন্য খাস জমিতে সাংবাদিক পল্লী গড়ে তোলার চেষ্টা করা হবে।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা: হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু ও চেম্বান অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহসম্পাদক অলোক সাহা, নির্বাহী সদস্য আজমির হোসেন তালুকদার, সদস্য আল আমিন তালুকদার, মল্লিক নাসির উদ্দিন কবীর, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান খান, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো: মাসউদুল আলম প্রমুখ।

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : জিয়াউদ্দিন হায়দার

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x