ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ঢাবি উপাচার্যের যুক্তরাজ্য গমন

ঢাবি উপাচার্যের যুক্তরাজ্য গমন

এসিইউ কাউন্সিল সভায় যোগ দিতে ঢাবি উপাচার্যের যুক্তরাজ্য গমন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ‘অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’ (এসিইউ)-এর কাউন্সিল সভায় যোগদানের লক্ষ্যে ৪ দিনের সরকারি সফরে আজ ৮ জুলাই ২০২৬ বুধবার যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম  `Leading Universities through Transformation: What will Higher Education Leadership Require by 2035?` শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল ভূমিকা ও নেতৃত্বের চ্যালেঞ্জ, বর্তমান নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির নতুন চ্যালেঞ্জ, নেতৃত্বের বর্তমান ধারায় বিদ্যমান বিভিন্ন ঘাটতি, বিশ্ববিদ্যালয়ে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের পথ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ লিডারদের দক্ষতা, সক্ষমতা ও গুণাবলী উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখবেন ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

উপাচার্য ৯-১০ জুলাই ২০২৬ লন্ডনে অনুষ্ঠেয় এসিইউ-এর কাউন্সিল সভায় যোগ দেবেন। সফরকালে এসিইউ কর্তৃপক্ষ এবং বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ কর্মসূচিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁর দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে।

তিনি আগামী ১২ জুলাই ২০২৬ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।

The Campus Times online

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঢাবি উপাচার্যের যুক্তরাজ্য গমন

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
ঢাবি উপাচার্যের যুক্তরাজ্য গমন
0:00 0:00
1.0x