ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (১১ জুলাই) বরিশালের গৌরনদীর নল চিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী

নল চিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: যুগান্তর

জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের সরকার, খালেদা জিয়ার সরকার ও শহীদ জিয়ার সরকার- এই তিন সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের এই ক্ষমতার আমলে তা প্রমাণ করতে হবে। এজন্য বাকি সব সরকার পালিয়ে যায় এবং হারিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়ার সরকার, জাতীয়তাবাদের সরকার কোনো সময় হারিয়ে যায় না।  

তিনি বলেন, সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার উন্নয়নে শিক্ষা ব্যবস্থার আরও আধুনিকিকরণ করা হবে।

মন্ত্রী বলেন, ক্ষমতা এমনভাবে চর্চা করবেন যাতে জনগণ আমাদের প্রতি, আপনাদের প্রতি, আমার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি অসন্তোষ না হন। পরে তিনি স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন। 

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।   

বিষয় : বিএনপি সরকার তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

The Campus Times online

শনিবার, ১১ জুলাই ২০২৬

বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের সরকার, খালেদা জিয়ার সরকার ও শহীদ জিয়ার সরকার- এই তিন সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের এই ক্ষমতার আমলে তা প্রমাণ করতে হবে। এজন্য বাকি সব সরকার পালিয়ে যায় এবং হারিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়ার সরকার, জাতীয়তাবাদের সরকার কোনো সময় হারিয়ে যায় না।  

তিনি বলেন, সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার উন্নয়নে শিক্ষা ব্যবস্থার আরও আধুনিকিকরণ করা হবে।

মন্ত্রী বলেন, ক্ষমতা এমনভাবে চর্চা করবেন যাতে জনগণ আমাদের প্রতি, আপনাদের প্রতি, আমার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি অসন্তোষ না হন। পরে তিনি স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন। 

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।   

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x