ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

বলিউড সুপারস্টার শাহরুখ খান দিল্লিতে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি স্মৃতিবহুল বাড়ি কিনেছেন। প্রায় ৩৭ কোটি রুপিতে রাজধানীর অভিজাত পঞ্চশীল পার্ক এলাকার একটি আবাসিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা কিনেছেন তিনি।

যে বাড়িতে সংসার শুরু সেই বাড়িটি কিনলেন শাহরুখ

শাহরুখ খান ও গৌরী খান। ছবি: সংগৃহীত

মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালে বিয়ের পর স্ত্রী গৌরী খানকে নিয়ে এই বাড়িতেই বসবাস করতেন শাহরুখ। পরে অভিনয়জীবন গড়তে মুম্বাইয়ে চলে যান তিনি। ভবনটির নিচতলা ও বেজমেন্ট আগে থেকেই খান পরিবারের মালিকানায় ছিল। নতুন এই ক্রয়ের মাধ্যমে পুরো ভবনটিই এখন তাদের মালিকানায় এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তিটির দাম ৩৭ কোটি রুপি, আর জমির মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি। এই ক্রয়ের মাধ্যমে শাহরুখ-গৌরীর বিলাসবহুল স্থাবর সম্পত্তির তালিকায় আরও একটি মূল্যবান সংযোজন হলো। ভারত ছাড়াও বিদেশেও তাদের একাধিক সম্পত্তি রয়েছে।

১৯৯১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহরুখ খান ও গৌরী খান। তাদের তিন সন্তান— আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান।

সুহানা ইতোমধ্যে ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করেছেন। অন্যদিকে আরিয়ান পরিচালনায় অভিষেক করেছেন নেটফ্লিক্স সিরিজ ‘দ্য বা*ডস অব বলিউড’ দিয়ে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও রাঘব জুয়াল প্রমুখ।

বিষয় : শাহরুখ খান গৌরী খান

The Campus Times online

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

যে বাড়িতে সংসার শুরু সেই বাড়িটি কিনলেন শাহরুখ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x