ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে। এর ফলে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করল আল-আজহার বিশ্ববিদ্যালয়

শুক্রবার (১১ জুলাই) কায়রোর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, কায়রোর বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি  আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা ও একাডেমিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ ও উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতেই ড. নাহলা সাইদি জানান, মিসরে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে।

এর ফলে অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।

আলোচনায় হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, মেধা ও ইতিবাচক অবদানের বিষয় তুলে ধরেন।

বৈঠকে ড. নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, চলমান কার্যক্রম এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

কূটনৈতিক মহলের মতে, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকার, সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার পরিসর বৃদ্ধিতে রাষ্ট্রদূত মিস সামিনা নাজ এর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বিশেষ করে আল-আজহারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা, বাংলাদেশি শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনাকে যথাযথভাবে তুলে ধরা এবং নতুন বৃত্তি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সাফল্য তাঁর দূরদর্শী কূটনৈতিক তৎপরতারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা দ্বিগুণ হওয়ার এই সিদ্ধান্তকে সংশ্লিষ্টরা শুধু একটি প্রশাসনিক সাফল্য হিসেবে নয়, বরং দুই দেশের শিক্ষা-সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন। 

বিষয় : আল-আজহার বিশ্ববিদ্যালয় শিক্ষা সংবাদ

The Campus Times online

শনিবার, ১১ জুলাই ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করল আল-আজহার বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x