ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

জবিতে বাসের ওপর গাছ, অল্পের জন্য রক্ষা

জবিতে বাসের ওপর গাছ, অল্পের জন্য রক্ষা

টানা বৃষ্টিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ গাছটি উপড়ে পার্কিং এলাকায় থাকা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণের উদ্যোগ নেয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন,

"সকালে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর বড় গাছ ভেঙে পড়ে। এতে কোনো শিক্ষার্থী আহত না হলেও বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন থেকে চার লাখ টাকা হতে পারে।"

তিনি আরও বলেন,

"ক্যাম্পাসে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। এগুলো দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। গাছটি যদি কোনো শিক্ষার্থীর ওপর পড়ত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।"

ঘটনার পর ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ বা ছাঁটাই করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

The Campus Times online

রোববার, ১২ জুলাই ২০২৬

জবিতে বাসের ওপর গাছ, অল্পের জন্য রক্ষা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
জবিতে বাসের ওপর গাছ, অল্পের জন্য রক্ষা
0:00 0:00
1.0x