ডিইউইডিসি ক্রিয়েভেঞ্চার ৪.০ প্রতিযোগিতায়
স্টার্টআপ গ্রিড চ্যাম্পিয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি) আয়োজিত ‘ক্রিয়েভেঞ্চার ৪.০: জাতীয় আইডিয়া পিচিং প্রতিযোগিতায়’ স্টার্টআপ গ্রিড চ্যাম্পিয়ন এবং স্টার্টআপ ম্যাটিস প্লাস প্রথম রানার-আপ ও স্টার্টআপ মেটিস দ্বিতীয় রানার-আপ হয়েছে। গতকাল ১১ জুলাই ২০২৬ শনিবার হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা উন্নয়ন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. হাসিনা শেখ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম-সহ বিশিষ্ট শিল্পপতি, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং ইকোসিস্টেমের অংশীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্রিয়েভেঞ্চার ৪.০ প্রতিযোগিতায় বাংলাদেশের ৬২টি জেলার ৩৪৮টি দলের ১হাজার ৬৬ জন অংশ নেন। বিভিন্ন পর্ব শেষে শীর্ষ ৮টি দল গ্র্যান্ড ফাইনালে উন্নীত হয়।