পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 'দ্বিজেন শর্মা পরিবেশ পদক–২০২৫' অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসা. সুমাইয়া মরিয়ম। তিনি 'নবীন নিসর্গ পুরস্কার' ক্যাটাগরিতে এ সম্মাননা লাভ করেন।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন বৃক্ষ প্রজাতি শনাক্তকরণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের মাঠপর্যায়ের নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এই জাতীয় সম্মাননা অর্জন করেছেন।
দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় সক্রিয়ভাবে কাজ করে আসা সুমাইয়া মরিয়ম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বের পাশাপাশি তিনি পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।
এই গৌরবময় অর্জনের জন্য সুমাইয়া মরিয়মকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর এ সাফল্য পরিবেশ সংরক্ষণে কাজ করা তরুণ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে