উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সাপের কামড়ে করণীয় ও নিরাপদ চলাচল নিয়ে আলোচনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে প্রথমবারের মতো ‘Snake Awareness Seminar’ অনুষ্ঠিত হয়েছে। হল সংসদ, Society for Snake & Snakebite Awareness (3SA) ও হল প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উপাচার্য প্রফেসর ড. মো. আল-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে ‘Snake Awareness Seminar’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজয় ২৪ হল সংসদ, Society for Snake & Snakebite Awareness (3SA) এবং হল প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আয়োজন হলটিতে এ ধরনের প্রথম উদ্যোগ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আল-ফোরকান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. আল-আমিন। বক্তারা সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সাপের কামড়ের পর করণীয়, নিরাপদ চলাচল এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, চাকসু এবং হল সংসদের প্রতিনিধিরাসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনারে সাপ শনাক্তকরণ, প্রাথমিক চিকিৎসা এবং নিরাপত্তাবিষয়ক তথ্যবহুল আলোচনার পাশাপাশি একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি বিশেষজ্ঞদের কাছে তাঁদের জিজ্ঞাসা তুলে ধরার সুযোগ পান।