ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

চবিতে ছয় গবেষককে ‘বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড’ প্রদান

 গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো পুরস্কার প্রদান অনুষ্ঠান ও কর্মশালা

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তর সোমবার আয়োজন করে ‘সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার প্রদান অনুষ্ঠান ও গবেষণা কর্মশালা’। ছয়টি অনুষদের ছয়জন গবেষককে ২০২৫ সালের সেরা গবেষণা নিবন্ধের জন্য পুরস্কৃত করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১০টায় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার প্রদান অনুষ্ঠান ও গবেষণা কর্মশালা’। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছয়জন গবেষককে ২০২৫ সালের ‘বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড' এর জন্য মনোনীত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আল্-ফোরকান বলেন এ ধরনের স্বীকৃতি গবেষকদের নতুন গবেষণায় অনুপ্রাণিত করে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি সমৃদ্ধ করে। তিনি বিশ্ব র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে আন্তর্জাতিক মানের প্রকাশনা ও প্রয়োগমুখী গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ে যে বিপুল গবেষণা হচ্ছে তা আনন্দের বিষয় হলেও দেশের জন্য নীতিনির্ধারণী ও বাস্তব সমস্যা সমাধানে সহায়ক গবেষণায় আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম বলেন এই সম্মাননা গবেষকদের প্রতি বিশ্ববিদ্যালয়ের আস্থা ও স্বীকৃতির প্রতীক, যা একাডেমিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

পুরস্কারপ্রাপ্ত ছয় গবেষক হলেন কলা ও মানববিদ্যা অনুষদের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী; ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আওলাদ হোসেন সাগর; বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাওসার আলম; সমাজবিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কাজিম নূর সোহাদ; প্রকৌশল অনুষদের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহামেদ এবং জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আজম খান।

রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে রিসার্চ সেলের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

The Campus Times online

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চবিতে ছয় গবেষককে ‘বেস্ট রিসার্চ আর্টিকেল অ্যাওয়ার্ড’ প্রদান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x