ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাবির কর্মসূচি ঘোষণা

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১৪ জুলাই) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডাকসু ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই স্মৃতি কর্নার’ স্থাপনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে ৫ আগস্ট ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও অনুষদ নিজস্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল ও আবাসিক এলাকার মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়া সভায় প্রতি বছর ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘উইমেন্স ডে’ উদযাপনের সিদ্ধান্তও গৃহীত হয়।

The Campus Times online

বুধবার, ১৫ জুলাই ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাবির কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x