ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ঢাবি বিজয় একাত্তর হলের ১৮ শিক্ষার্থী পেলেন ‘চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা’

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ১৮ জন শিক্ষার্থীকে ‘চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বিজয় একাত্তর হল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান। এছাড়া ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং হল সংসদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মাননাপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন- ফয়সাল আহমেদ (সমাজবিজ্ঞান), আহসান মন্ডল (বাংলা), সোলায়মান হোসেন রবি (আইন), ইমতিয়াজ আহাম্মেদ ফারাজি (ফিন্যান্স), সিফাত সাদিক খান (সমাজকল্যাণ) রাজু আহম্মেদ (ইংরেজি), তানভীর হোসেন (আন্তর্জাতিক সম্পর্ক), মো. রিফাত (সমাজবিজ্ঞান), মো. আলী আল মুরাম্মার রাকেশ সৈকত (পপুলেশন সায়েন্সেস), তৌহিদ হোসেন (নৃবিজ্ঞান), ফিরোজ হোসেন (নৃবিজ্ঞান), আশিক হোসেন (ইতিহাস), আনোয়ার জাহেদ (রাষ্ট্রবিজ্ঞান), সাহিরুল ইসলাম (বিশ্বধর্ম ও সংস্কৃতি), নাজমুল হোসাইন (ইংরেজি), সাইফ আহমেদ (ফরাসি ভাষা ও সাহিত্য), মিথুন রহমান (ইন্টারন্যাশনাল বিজনেস) এবং রাশেদ মাহমুদ (সমাজবিজ্ঞান)।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের ক্রীড়া সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে আরও বড় অর্জন বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

The Campus Times online

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঢাবি বিজয় একাত্তর হলের ১৮ শিক্ষার্থী পেলেন ‘চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা’

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x