ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ঝটপট তৈরি করা যায়, খেতেও দারুণ সুস্বাদু—এমন খাবারের তালিকায় চিকেন শর্মা নিঃসন্দেহে অন্যতম। বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে বিশেষ কোনো মুহূর্ত— সব ক্ষেত্রেই ফার্মের মুরগির শর্মা হতে পারে অসাধারণ একটি পছন্দ।

ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল ফার্মের মুরগির শর্মা

শর্মা। ছবি: সংগৃহীত

ঝটপট তৈরি করা যায়, খেতেও দারুণ সুস্বাদু—এমন খাবারের তালিকায় চিকেন শর্মা নিঃসন্দেহে অন্যতম।  বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে বিশেষ কোনো মুহূর্ত— সব ক্ষেত্রেই ফার্মের মুরগির শর্মা হতে পারে অসাধারণ একটি পছন্দ। যদিও অনেকেই এটি রেস্টুরেন্ট বা ফুডকোর্ট থেকে কিনে খান, তবে অল্প কিছু উপকরণ, সামান্য সময় এবং সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই ঘরেই তৈরি করা সম্ভব রেস্টুরেন্টের স্বাদের মজাদার শর্মা।

উপকরণ

ফার্মের মুরগির মাংস— ২ কাপ

নরম রুটি— ৪-৫টি

টক দই— ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা— ১ চা চামচ

লেবুর রস— ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া— আধা চা চামচ

গরম মসলা গুঁড়া— আধা চা চামচ

মরিচ গুঁড়া— আধা চা চামচ

তেল— ২ টেবিল চামচ

মেয়োনিজ— ৪ টেবিল চামচ

রসুন মিহি কুচি— পরিমাণমতো

লেবুর রস— আধা চা চামচ (সসের জন্য)

শসা— ১টি

টমেটো— ১টি

পেঁয়াজ (পাতলা স্লাইস) — ১টি

চিনি— সামান্য

লবণ— স্বাদমতো

আরও পড়ুনআরও পড়ুনবর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

প্রস্তুত প্রণালি

প্রথমে হাড়ছাড়া মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি বড় বাটিতে মুরগির সঙ্গে টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, গরম মসলা, মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রণটি ঢেকে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

এরপর একটি প্যানে তেল গরম করে মেরিনেট করা মুরগির মাংস দিন। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে এবং মাংস পুরোপুরি সেদ্ধ হলে আরও কয়েক মিনিট ভেজে নিন। মাংসের গায়ে হালকা সোনালি বা পোড়া দাগ দেখা দিলে চুলা থেকে নামিয়ে পাতলা করে কেটে বা ছিঁড়ে আলাদা করে রাখুন।

এবার তৈরি করুন শর্মার সুস্বাদু সস। একটি ছোট বাটিতে মেয়োনিজ, রসুনের মিহি কুচি, লেবুর রস ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। চাইলে আরও মোলায়েম স্বাদের জন্য এতে অল্প টক দইও মিশিয়ে নিতে পারেন।

অন্য একটি বাটিতে শসা, টমেটো ও পাতলা করে কাটা পেঁয়াজ নিয়ে সামান্য লবণ ও লেবুর রস মিশিয়ে হালকা সালাদ তৈরি করে রাখুন।

এরপর পিটা ব্রেড অথবা সাধারণ আটা-ময়দার রুটি হালকা গরম করে নিন। প্রতিটি রুটির ওপর প্রথমে তৈরি করা সস সমানভাবে ছড়িয়ে দিন। তারপর একপাশে ভাজা মুরগির মাংস ও প্রস্তুত করা সালাদ সাজিয়ে দিন।

সবশেষে রুটিটি শক্ত করে রোল করে নিন। পরিবেশন সহজ ও আকর্ষণীয় করতে রোলের নিচের অংশ টিস্যু পেপার বা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিন। একইভাবে সবগুলো শর্মা তৈরি করে টমেটো সস, চিলি সস অথবা অতিরিক্ত গার্লিক সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

বিষয় : লাইফস্টাইল রেসিপি

The Campus Times online

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল ফার্মের মুরগির শর্মা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x