ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

চুয়েটে বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ চবির ‘ডিসিইউ-এ’ উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চুয়েট ডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে রানারআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি’ এর দল ‘ডিসিইউ-এ’। বুধবার দুপুরে তারা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে তিনি বিতার্কিকদের অভিনন্দন জানান।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘চুয়েট ডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব’-এ রানারআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন ‘ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি’ (ডিসিইউ)-এর প্রতিনিধিত্বকারী দল ‘ডিসিইউ-এ’। আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুর ১টায় ট্রফিসহ ডিসিইউ সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য বিতার্কিকদের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের এই সুনাম অক্ষুণ্ন রাখতে বিতার্কিকদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

গত ১০ ও ১১ জুলাই চুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই জাতীয় বিতর্ক উৎসবে সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেরা স্বতন্ত্র বিচারক নির্বাচিত হন চবি শিক্ষার্থী জয়তি মন্ডল (শিক্ষাবর্ষ ২৩-২৪)।

রানারআপ দল ‘ডিসিইউ-এ’-এর সদস্যরা হলেন মো. আরাফাত ইসলাম রিফাত (শিক্ষাবর্ষ ২১-২২), তাহমিদ সিদ্দিকী ইফতি (শিক্ষাবর্ষ ২৩-২৪) এবং মারুফ ইসলাম মুন্না (শিক্ষাবর্ষ ২৩-২৪)।

The Campus Times online

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চুয়েটে বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ চবির ‘ডিসিইউ-এ’ উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x