রাতেই তাঁদের সহকর্মীরা ফোনে পরিবারের সদস্যদের কাছে এই মৃত্যুর খবর পৌঁছে দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যুর সংবাদে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। বুধবার রাতে একটি গাড়িতে খেজুর বোঝাই করে বাগান থেকে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লরিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব ও সুজনের মৃত্যু হয়।
বর্তমানে তাঁদের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু অবহিত করা হয়নি। পরিবার আমাদের সাথে যোগাযোগ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। সরকারি বিধি-বিধান অনুযায়ী আর্থিক সহায়তার সুযোগ থাকলে তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।