বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গবেষণা নিয়ে আলোচনা, সহযোগিতার আশ্বাস ট্রাস্টের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের নেতৃবৃন্দ। সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতি ও গবেষণা নিয়ে আলোচনার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে তাঁরা উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতি ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ট্রাস্টের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় তাঁরা উপাচার্যকে সুফিজম বিষয়ক বিভিন্ন বই উপহার দেন। উপাচার্যও অতিথিদের ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, ট্রাস্টের সচিব প্রফেসর এওয়াই এম ডি জাফর, ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন, গবেষণা সহকারী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা মো. আকিব।