ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বগুড়ার গাবতলীর সুখানপুকুরে সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র বিতরণের ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট পর প্রশ্নপত্র, এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

একই ঘটনায় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. সাইদুজ্জামান জানান, উপজেলা ট্রেজারির ট্রাঙ্ক থেকে ভুলবশত অন্য প্রশ্নপত্র নেওয়া হয়েছিল। পরে শিক্ষার্থীদের সময় পুষিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এমন ভুল আরও অনেক কলেজে ঘটেছে।

বগুড়ার গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজ পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে এইচএসসির ভূগোল প্রথমপত্র পরীক্ষা ছিল। তবে পরীক্ষা শুরুর পরও কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছেনি। পরে নির্ধারিত সময়ের ২২ মিনিট পর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। পরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন পাঠান।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।

তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় তাৎক্ষণিকভাবে এসিল্যান্ড শাহানাজ পারভীনকে প্রত্যাহার করে ওই কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

জেলা প্রশাসক আরও জানান, এ ঘটনায় কেন্দ্র সচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারও দায় রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় কলেজ কেন্দ্র সচিবের ব্যর্থতা ও পরীক্ষা পরিচালনায় অদক্ষতার অভিযোগ রয়েছে।

তিনি জানান, বগুড়ার জেলা প্রশাসন ইতোমধ্যে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনও জেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আগামী রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্র সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : বগুড়া

The Campus Times online

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট পর প্রশ্নপত্র, এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x