ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

'বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনব'—সমর্থকদের প্রতিশ্রুতি নিকো পাজের

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে হতাশার এই মুহূর্তেও সমর্থকদের আশাবাদী থাকার আহ্বান জানিয়েছেন দলের তরুণ মিডফিল্ডার নিকো পাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে বিশ্বকাপের ট্রফি আবারও আর্জেন্টিনার মাটিতে ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবেন।

ফাইনালে মাঠে নামার সুযোগ না পেলেও পুরো টুর্নামেন্টজুড়েই দলের সঙ্গে ছিলেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম পোস্টে জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারাকে জীবনের অন্যতম বড় গর্ব বলে উল্লেখ করেন তিনি।

নিকো পাজ লিখেছেন, "আজকের দিনে আগের চেয়েও বেশি গর্বিত আমি। এই দেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং এমন একটি দলের অংশ হওয়া, যারা এই জার্সির জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত—এটা আমার জন্য বিশেষ সম্মানের। যেকোনো পরিস্থিতিতে তারা হৃদয় ও আত্মা উজাড় করে লড়ে যায়। তাদের প্রতি আমি কেবল কৃতজ্ঞ।"

এরপরই ভবিষ্যতের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন আর্জেন্টিনার এই উদীয়মান ফুটবলার। তিনি বলেন, "আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ট্রফিটি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সবটুকু উজাড় করে দেব। স্পেন এবং সব স্প্যানিশকে অভিনন্দন। আর আর্জেন্টিনা—সুদিন হোক কিংবা দুর্দিন, আমি সবসময় তোমার পাশেই আছি।"

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন। ম্যাচের শেষদিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে না পারায় শিরোপার স্বপ্ন ভেঙে যায় আলবিসেলেস্তেদের।

বিষয় : বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা স্পেন নিকো পাজ

The Campus Times online

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

'বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনব'—সমর্থকদের প্রতিশ্রুতি নিকো পাজের

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x