ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

৪৭ বছর বয়সে মা হয়ে আলোচনায় এই জনপ্রিয় অভিনেত্রী

শুক্রবার (২৪ জুলাই) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বুধবার তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, পরিবারের চার সদস্য হাত ধরে আছেন। ছবির সঙ্গে ছিল নবজাতককে উৎসর্গ করে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও। প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তাং ওয়েই লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’ এই ঘোষণার আগে কয়েক মাস ধরেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জোর গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন তিনি। এসময় তাং লিখেছিলেন, ‘আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’ ১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম, এরপর ২০১৪ সালে বিয়ে। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তাদের পরিবার পূর্ণতা পেল।  

৪৭ বছর বয়সে মা হয়ে আলোচনায় এই জনপ্রিয় অভিনেত্রী