ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার নাটকীয় ও বিতর্কিত জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী গওহর খান। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে সরাসরি ‘লুজার’ এবং তাকে ‘বড় মাপের অভিনেতা’ বলে মন্তব্য করেছেন তিনি।

মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

ভারতীয় অভিনেত্রী গওহর খান ও লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। 

ম্যাচের এই রোমাঞ্চকর ও বিতর্কিত সমাপ্তির পর ইনস্টাগ্রামে অন্য এক কনটেন্ট ক্রিয়েটরের পোস্ট করা একটি ভিডিও শেয়ার করে গওহর খান আর্জেন্টাইন সুপারস্টারের তীব্র সমালোচনা করেন। 

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কী এক লুজার, মেসি নয় যেন মেসি (যার অর্থ নোংরা বা বিশৃঙ্খল)। একেবারে নিকৃষ্টতম মানের অভিনেতা।’ 

গওহর খানের শেয়ার করা মূল ভিডিওটিতে আর্জেন্টিনা ও মিশরের এই ম্যাচটিকে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। 

ম্যাচটিতে একপর্যায়ে ২ গোলের ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল মিশর। তবে ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর তিনটি গোল করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা।

ম্যাচের শেষ মুহূর্তের বেশ কিছু অনফিল্ড ঘটনা এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক তৈরি হয়। বহু ফুটবল সমর্থক আর্জেন্টিনার বিরুদ্ধে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণের অভিযোগ তোলেন এবং রেফারির পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

সব বিতর্ককে পাশ কাটিয়ে আর্জেন্টিনা অবশ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। তবে মাঠের সেই বিতর্ক এবার গওহর খানের মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমেনতুন মাত্রা পেল। 

বিষয় : বলিউড অভিনেত্রী লিওনেল মেসি

The Campus Times online

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x