ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ৮০ পরীক্ষার্থী

বুধবার বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ২০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোরে ৮ জন, রাজশাহীতে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। ফলে অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অনুপস্থিতির হার ২ দশমিক ৬২ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ হার ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৪৭ শতাংশ।

এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ৮০ পরীক্ষার্থী