ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় আজ বুধবার অসদুপায় অবলম্বনের দায়ে ৯৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৮০ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ৮০ পরীক্ষার্থী

ফাইল ছবি

বুধবার বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ২০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোরে ৮ জন, রাজশাহীতে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। ফলে অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অনুপস্থিতির হার ২ দশমিক ৬২ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ হার ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৪৭ শতাংশ।

বিষয় : শিক্ষা বহিষ্কার পরীক্ষার্থী পরীক্ষা এইচএসসি আবহাওয়া অধিদপ্তর

The Campus Times online

বুধবার, ০৮ জুলাই ২০২৬

এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ৮০ পরীক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বুধবার বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ২০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোরে ৮ জন, রাজশাহীতে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। ফলে অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অনুপস্থিতির হার ২ দশমিক ৬২ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ হার ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৪৭ শতাংশ।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x