ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। গরমে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ গ্রাহকরা। এর প্রতিবাদে আজ সন্ধ্যায় হরগজ ইউনিয়নের শতাধিক বাসিন্দা সাব-স্টেশনের সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি শান্ত করে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন সাব-স্টেশনে অবস্থান নিয়েছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে শান্ত করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাব-স্টেশন এলাকায় পুলিশের নজরদারি রাখা হয়েছে।’ সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান বলেন, ‘পিক আওয়ারে আমাদের বিদ্যুতের চাহিদা প্রায় ১৪ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে আমরা গড়ে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।’

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও