ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে হরগজ ইউনিয়নে অবস্থিত পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও

পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। গরমে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ গ্রাহকরা। এর প্রতিবাদে আজ সন্ধ্যায় হরগজ ইউনিয়নের শতাধিক বাসিন্দা সাব-স্টেশনের সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন সাব-স্টেশনে অবস্থান নিয়েছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে শান্ত করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাব-স্টেশন এলাকায় পুলিশের নজরদারি রাখা হয়েছে।’

সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান বলেন, ‘পিক আওয়ারে আমাদের বিদ্যুতের চাহিদা প্রায় ১৪ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে আমরা গড়ে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।’

বিষয় : মানিকগঞ্জ সাটুরিয়া বিদ্যুৎ লোডশেডিং পল্লী বিদ্যুৎ

The Campus Times online

রোববার, ০২ আগস্ট ২০২৬

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ঘেরাও

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। গরমে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ গ্রাহকরা। এর প্রতিবাদে আজ সন্ধ্যায় হরগজ ইউনিয়নের শতাধিক বাসিন্দা সাব-স্টেশনের সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন সাব-স্টেশনে অবস্থান নিয়েছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে শান্ত করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাব-স্টেশন এলাকায় পুলিশের নজরদারি রাখা হয়েছে।’

সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান বলেন, ‘পিক আওয়ারে আমাদের বিদ্যুতের চাহিদা প্রায় ১৪ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে আমরা গড়ে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।’

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x