ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৯ কেজি ওজনের বিরল প্রজাতির ইয়েলোফিন টুনা মাছ। স্থানীয় জেলেদের কাছে ‘হলুদ পাখনা টুনা’ নামে পরিচিত এ মাছটি ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়েছে।

সাগরে ধরা পড়ল ২৯ কেজির টুনা মাছ, ৪০ হাজার টাকায় বিক্রি

শুক্রবার (৩১ জুলাই) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য বন্দরের মেসার্স মনি ফিশ আড়তে নিয়ে আসা হলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় জমে। মাছটির ওজন ছিল ২৮ কেজি ৯০০ গ্রাম। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন মাছটি কিনে নেন।

জানা গেছে, গত পরশু কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকায় এফবি সজীব ট্রলারে কর্মরত জেলে জীবন মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, এর আগে এ ধরনের মাছ তিনি দেখেননি। মাছটি অত্যন্ত সুস্বাদু ও মূল্যবান। ভালো দামে বিক্রির জন্য এটি ঢাকায় পাঠানো হবে।

জেলে জীবন মাঝি বলেন, এ ধরনের দামি মাছ সচরাচর জালে ধরা পড়ে না। মাছটি পেয়ে তারা খুবই আনন্দিত।

পর্যটক মাহমুদা বলেন, এত বড় ইয়েলোফিন টুনা আগে কখনও দেখেননি। কাছ থেকে মাছটি দেখতে পেরে ভালো লাগছে।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ইয়েলোফিন টুনা (থুনুস আলবাকারেস) একটি বৃহৎ আকারের, উচ্চমাত্রায় পরিযায়ী সামুদ্রিক পেলাজিক মাছ। এটি বিশ্বের উষ্ণ ও উপ-উষ্ণমণ্ডলীয় সমুদ্রে বিস্তৃতভাবে পাওয়া যায়। বাংলাদেশে প্রধানত বঙ্গোপসাগরের গভীর সমুদ্র, দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এবং সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় এ মাছের বিচরণ রয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইয়েলোফিন টুনা বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরের গভীর জলে বসবাসকারী দ্রুতগতির মাছ। পূর্ণবয়স্ক মাছের দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৪ মিটার এবং ওজন ২শ কেজি পর্যন্ত হতে পারে। সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করলেও অনুকূল পরিবেশে মাঝে মধ্যে উপকূলের কাছাকাছিও চলে আসে। ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার বেগে সাঁতার কাটতে সক্ষম এ মাছ বিশ্বের অন্যতম দ্রুতগামী সামুদ্রিক মাছ।

বিষয় : পটুয়াখালী

The Campus Times online

শনিবার, ০১ আগস্ট ২০২৬

সাগরে ধরা পড়ল ২৯ কেজির টুনা মাছ, ৪০ হাজার টাকায় বিক্রি

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x