ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান এলাকার আব্দুর রহমানের ডাঙ্গী মহল্লার বাসিন্দা সামেলা বেগম (৬৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ছেলে রাহিম শেখকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

ফরিদপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

ফরিদপুর কোতোয়ালি থানা

হত্যাকাণ্ডের ঘটনার ৮ ঘণ্টা পর ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লহরপাড়া গ্রামের তার ফুপুর বাড়ি থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামেলা বেগম হত্যার পর অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। 

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, আমরা জানতে পারি গত ১০ বছর আগে সৎমাকে হত্যার পর পুত্র রাহিম শেখ ফুপুর বাড়ি ফরিদপুরের সালথায় আত্মগোপন করেছিল। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে সালথা থেকে গ্রেফতার করে ফরিদপুর কোতোয়ালি থানায় আনা হয়েছে। সামেলা বেগম হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে শাহিন শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদকাসক্ত রাহিম শেখ তার মা সামেলা বেগমকে কুপিয়ে ও আঘাত করে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। নিহত সামেলা বেগম ওই এলাকার বাসিন্দা মৃত ব্যবসায়ী আকবর শেখের স্ত্রী। ১০ বছর আগে রাহিম শেখ তার সৎমাকে একই প্রক্রিয়ায় হত্যা করেছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাহিম শেখ ছয় বছর কারাভোগ করে চার বছর আগে জামিনে বের হয়।

বিষয় : ফরিদপুর

The Campus Times online

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ফরিদপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x