ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

২২ বিশ্ববিদ্যালয়ে ৪০৪ শিক্ষকের ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’: ইবি জিয়া পরিষদের প্রতিবাদ

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশের ‘রাষ্ট্রবিরোধী ও ফ্যাসিবাদী’ তৎপরতা এবং সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। একই সঙ্গে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথোপযোগী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (০৫ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে জনস্বার্থ পরিপন্থী ও নিষিদ্ধ ঘোষিত একটি দলের আদর্শিক তৎপরতায় সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জুলাই গণআন্দোলন-পরবর্তী জাতীয় মূল্যবোধের অংশীদার হিসেবে ইবি জিয়া পরিষদ এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।

সংগঠনটির নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ দলটির রাজনৈতিক অবস্থান সমর্থন করে একটি নির্দিষ্ট শিক্ষক সংগঠন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিজম পুনঃপ্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ইবি প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত কয়েক দিন ধরে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁতারা চলছে। এ জাতীয় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ‘এশিয়া পোস্ট’-এ ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে।

The Campus Times online

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

২২ বিশ্ববিদ্যালয়ে ৪০৪ শিক্ষকের ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’: ইবি জিয়া পরিষদের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x