ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
The Campus Times online

সুপ্রিম কোর্ট বার নির্বাচন

সুপ্রিম কোর্ট বার নির্বাচন
সুপ্রিম কোর্ট বার নির্বাচন |সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল ও আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি) ভোটগ্রহণ চলে। প্রথম দিনে ভোট পড়েছে এক হাজার ৭৭১টি, দ্বিতীয় দিনে দুই হাজার ২৭৭টি। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে চার হাজার ৪৮টি।

সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হচ্ছে। মোট ৪০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯৭।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (সংসদ সদস্য) প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’টি সহ-সভাপতি পদে মো: মাগফুর রহমান শেখ ও মো: শাহজাহান। সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো: জিয়াউর রহমান, দু’টি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া এই প্যানেল থেকে সাতটি সদস্য পদে নির্বাচন করছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো: কবির হোসেন, মো: টিপু সুলতান, মো: জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।

এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, দু’টি সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী। সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দু’টি সহ-সম্পাদক পদে মো: তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন।

এছাড়া এই প্যানেল থেকে সাতটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো: ফয়েজউল্লাহ, মো: জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-লাল-সবুজ প্যানেল থেকে সভাপতি পদে কোনো প্রার্থী দেয়া হয়নি। তবে এই প্যানেল থেকে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, দু’টি সহ-সম্পাদক পদের একটিতে মোস্তফা আসগর শরীফী। সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো: বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।

এসব প্যানেলের বাইরে এবারের নির্বাচনে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো: আবু ইয়াহিয়া দুলাল, মো: ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান এবং সদস্য পদে মো: জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে। বাসস

বিষয় : সুপ্রিম কোর্ট আইনজীবী

The Campus Times online

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
সুপ্রিম কোর্ট বার নির্বাচন
0:00 0:00
1.0x