ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চট্টগ্রামের নগরীর চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

মহিবুল হাসান চৌধুরী নওফেল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে। চব্বিশের আন্দোলনের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চশমা হিলের বাড়িতে আরও একাধিকবার হামলা ও আগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরানোর চেষ্টা করে। পরে পাইপলাইনে আগুন ধরে। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নওফেলের ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ আবারও আমার প্রয়াত পিতা, জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আমাদের বাড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এটি শুধু একটি বাড়ির ওপর হামলা নয়, এটি একটি পরিবারের নিরাপত্তার ওপর আঘাত, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত এবং আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, কয়েকজন লোক বাড়ির সানশেডে কিছু একটা রেখে তাতে আগুন দেয়। এতে সানশেডের একাংশ ও একটি পাইপ কালো হয়ে গেছে। স্থানীয়দের তৎপরতায় ওই লোকগুলো সেখান থেকে চলে যায়। পরে আমাদের টহল টিমও সেখানে গিয়েছিল।

ওই সময় মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যরা ওই বাড়িতে ছিলেন না জানিয়ে ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, সে সময় শুধু কয়েকজন নিরাপত্তা কর্মী ছিলেন।

এর আগে গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে বুধবার উপস্থিত ছিলেন নওফেল। সশরীরে মঞ্চে উপস্থিত থেকে সেদিন বক্তব্য দেন নওফেল। ওই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন শেখ হাসিনা। একই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানও। সেদিন মাগুরার বাড়িতে সাকিবের বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়েছে।

বিষয় : আগুন চট্টগ্রাম

The Campus Times online

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x