ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পাওয়ার এই সাফল্যের মধ্য দিয়ে আবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

শতভাগ জিপিএ-৫, আবারও দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

উচ্ছ্বাসে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’ এর শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় অনলাইনে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন এ তথ্য জানান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ছয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই জিপিএ-৫ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

এর আগে ২০১৭, ২০২২ ও ২০২৫ সালেও প্রতিষ্ঠানটি শতভাগ জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করে।

শিক্ষার্থী মুশফিকুর হাসান সিয়াম জানায়, প্রতিকূল পরিবেশের মধ্যেও শিক্ষকদের বিশেষ পরিচর্যা ও পরিশ্রমের কারণে পড়াশোনার ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। আরেক শিক্ষার্থী জানায়, নিয়মিত বিশেষ ক্লাস, গাইড শিক্ষকের হোম ভিজিট, সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও ধারাবাহিক টিউটোরিয়াল পরীক্ষা তাদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই এই সাফল্যের মূল কারণ। থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার উদ্ভাবনী চিন্তা ও দিকনির্দেশনাও সাফল্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, মফস্বল শহরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। শুধু সার্টিফিকেটধারী শিক্ষার্থী নয়, সুশিক্ষার মাধ্যমে প্রকৃত মানবসম্পদ তৈরি করাই তাঁদের লক্ষ্য।

২০০৮ সালে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় আবদুল কাদির মোল্লা ও তাঁর স্ত্রী নাছিমা মোল্লার নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে বিদ্যালয়টিতে প্রায় ৫ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

বিষয় : নরসিংদী এসএসসি

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শতভাগ জিপিএ-৫, আবারও দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x