ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য দিক হলো, বিজ্ঞানের শিক্ষার্থীদের সাফল্য। জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৩ হাজার ৬৩৯ জনের মধ্যে বিজ্ঞান বিভাগেরই ১৩ হাজার ৩৬৯ জন। যা প্রায় ৯৮ শতাংশ।

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ বেশি বিজ্ঞানে, এগিয়ে মেয়েরা

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস। সোমবার দিনাজপুরের হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে। ছবি: ফোকাস বাংলা

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২২৮ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪২ জন। তবে সামগ্রিক জিপিএ-৫ পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় কম। গত বছর এই সংখ্যা ছিল ১৫ হাজার ১১৯ জন। পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ২৫ হাজার ৬২১ জন জিপিএ-৫ পেয়েছিল ২০২২ সালে।

কমেছে পাসের হারও। অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৪ জনই উত্তীর্ণ হতে পারেনি। মোট ১ লাখ ৮০ হাজার ৭৭১ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। অকৃতকার্য ৭৫ হাজার ৮৪৬ জন। পাসের হার ৫৮ দশমিক ০৪।

গত বছরের তুলনায় এবার পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে ১ হাজার ৫২৬ জন। ২০২৫ সালে অংশ নিয়েছিল ১ লাখ ৮২ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে পাস করে ১ লাখ ২২ হাজার ২৫৯ শিক্ষার্থী (৬৭ দশমিক ০৭ শতাংশ)। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩, ২০২৩ সালে ৭৬ দশমিক ৯০ এবং ২০২২ সালে ছিল ৮১ দশমিক ১৯।

এগিয়ে মেয়েরা পরীক্ষায় মোট অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্ররা ছিল সবচেয়ে বেশি- ৯২ হাজার ৫৮৫ জন। তবে পাস ও জিপিএ-৫ দুই ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে। মোট উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৯২৫ জনের মধ্যে মেয়ে ৫৫ হাজার ৫৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫০ জন। বিপরীতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৬ হাজার ৪৮৯। 

উত্তীর্ণদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক- ৪২ হাজার ৯৯৯ জন জিপিএ-৩ পেয়েছে। জিপিএ-৪ পেয়েছে ৩১ হাজার ৭৬০ জন। অর্থাৎ, পাস করা শিক্ষার্থীদের বড় একটি অংশ মাঝারি ফলাফল অর্জন করেছে।

বিষয় : এসএসসির ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ড জিপিএ-৫ বিজ্ঞান

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ বেশি বিজ্ঞানে, এগিয়ে মেয়েরা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২২৮ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪২ জন। তবে সামগ্রিক জিপিএ-৫ পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় কম। গত বছর এই সংখ্যা ছিল ১৫ হাজার ১১৯ জন। পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ২৫ হাজার ৬২১ জন জিপিএ-৫ পেয়েছিল ২০২২ সালে।

কমেছে পাসের হারও। অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৪ জনই উত্তীর্ণ হতে পারেনি। মোট ১ লাখ ৮০ হাজার ৭৭১ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। অকৃতকার্য ৭৫ হাজার ৮৪৬ জন। পাসের হার ৫৮ দশমিক ০৪।

গত বছরের তুলনায় এবার পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে ১ হাজার ৫২৬ জন। ২০২৫ সালে অংশ নিয়েছিল ১ লাখ ৮২ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে পাস করে ১ লাখ ২২ হাজার ২৫৯ শিক্ষার্থী (৬৭ দশমিক ০৭ শতাংশ)। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩, ২০২৩ সালে ৭৬ দশমিক ৯০ এবং ২০২২ সালে ছিল ৮১ দশমিক ১৯।

এগিয়ে মেয়েরা পরীক্ষায় মোট অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্ররা ছিল সবচেয়ে বেশি- ৯২ হাজার ৫৮৫ জন। তবে পাস ও জিপিএ-৫ দুই ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে। মোট উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৯২৫ জনের মধ্যে মেয়ে ৫৫ হাজার ৫৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫০ জন। বিপরীতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৬ হাজার ৪৮৯। 

উত্তীর্ণদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক- ৪২ হাজার ৯৯৯ জন জিপিএ-৩ পেয়েছে। জিপিএ-৪ পেয়েছে ৩১ হাজার ৭৬০ জন। অর্থাৎ, পাস করা শিক্ষার্থীদের বড় একটি অংশ মাঝারি ফলাফল অর্জন করেছে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x