ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
The Campus Times online

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) এ ঘোষণা দিয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানের সাম্প্রতিক হামলার কারণে জননিরাপত্তার স্বার্থে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কুয়েতের আকাশসীমায় সব ধরনের উড়োজাহাজ চলাচল সীমিত থাকবে। এ সময় নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইনস ও আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত বিদ্যমান চুক্তি ও অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে ফ্লাইটগুলোকে নিরাপদ গন্তব্যে সরিয়ে নেয়া হবে, যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

কুয়েতের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আকাশসীমা বন্ধের ফলে কুয়েতগামী ও কুয়েত থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এ কারণে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয় : ইরান যুক্তরাষ্ট্র ইরানে মার্কিন-ইসরাইল হামলা কুয়েত যুদ্ধ বিমানবন্দর

The Campus Times online

শনিবার, ১৩ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x