ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

​শনিবার (১৫ আগস্ট ২০২৬) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

​এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।  

​অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন,"বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর ওপর বিগত সরকার যে ধরনের নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়।"

​পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, "দেশ ও জাতির স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপস করেননি। নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি; বরং দেশের জনগণের কথা চিন্তা করে তাদের পাশেই থেকেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে।"

​দোয়া মাহফিলে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।  

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

The Campus Times online

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x