ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

সৌর বিদ্যুতে চলবে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশন করাতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে।

আজ সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌর বিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সেই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না। সৌর বিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ দিলে জরিমানার বিধান থাকবে।

তিনি বলেন, এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বিআরটিএ দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাস হয়েছে এবং সেই আইনের আলোকে বিধিমালা তৈরি করা হচ্ছে। বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

ব্যাটারিচালিত রিকশার ফিটনেস সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধন ও নবায়নের জন্য বুয়েট অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হবে। ফিটনেস সার্টিফিকেটের পর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে সেটি সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিতে হবে।

ঢাকা শহরের অটোরিকশাগুলোকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে। সেই আট জোনে আট রঙের ই-রিকশা থাকবে। তারা জোনের বাইরে যেতে পারবে না। গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা প্রণয়ন হলে এটার কাজ শুরু হবে। ১৩ সিটি, পৌরসভা, উপজেলাসহ সব জায়গায় এটা কার্যকর হবে।

তিনি বলেন, বিধিমালা প্রণয়নের প্রাথমিক বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে। এতে বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা ট্রাফিক পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

কবে নাগাদ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে—জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী এবং আইন মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা ভেটিং করে নিয়ে বিধিমালাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কার্যকারিতা শুরু হবে, ইনশা আল্লাহ।’

বিষয় : প্রতিমন্ত্রী সচিবালয় অটোরিকশা সৌর বিদ্যুৎ

The Campus Times online

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সৌর বিদ্যুতে চলবে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশন করাতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x