ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
The Campus Times online

জাবির নতুন সহকারী প্রক্টর হলেন রুহুল আমিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মো. রুহুল আমিন। যোগদানের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মো. রুহুল আমিনকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এতে আরও বলা হয়, নবনিযুক্ত সহকারী প্রক্টরকে তাঁর যোগদানপত্র প্রক্টরের মাধ্যমে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে।

নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়, উপ-উপাচার্যদ্বয়, বিভিন্ন বিভাগ, হল ও সংশ্লিষ্ট দপ্তরে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

The Campus Times online

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জাবির নতুন সহকারী প্রক্টর হলেন রুহুল আমিন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x