ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ইবিতে বিধিমালা লঙ্ঘন করে সভাপতি নিয়োগ, অনুষদে তালা শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে বিধিমালা লঙ্ঘন করে নতুন সভাপতি নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিভাগটিতে একাধিক সহকারী অধ্যাপক থাকলেও সংশ্লিষ্ট অনুষদের ডিন অধ্যাপক আব্দুস শাহীদ মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে এর প্রতিবাদে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচী করেছে বিভাগটির শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে ভবনের তালা খুলে দেন তারা। তবে বিভাগটির পরবর্তী সিনিয়র শিক্ষকের বিষয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলমান থাকায় সাময়িক সময়ের জন্য ডিনকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

জানা যায়, বিভাগের সভাপতি নিয়োগের বিধিমালা অনুযায়ী সভাপতির মেয়াদ শেষ হলে বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষককে (নূন্যতম সহকারী অধ্যাপক পদে কর্মরত) সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে বিভাগটিতে বর্তমানে পাঁচজন সহকারী অধ্যাপকের মধ্যে দুইজন পূর্বে দায়িত্ব পালন করেছেন। বিধিমতে ক্রমানুযায়ী বাকী তিনজন শিক্ষকই সভাপতি হওয়ার যোগ্য। তবে বিভাগটির পরববর্তী সিনিয়র শিক্ষক মাজেদুল হকের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলমান থাকায় তাকে দায়িত্ব দেওয়া হয়নি।

এদিকে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা ঝুলিয়ে সকল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচী করেছে বিভাগটির শিক্ষার্থীরা। তারা বলেন, ‘বিভাগে সভাপতি হওয়ার মতো সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও অনুষদের ডিনকে নিয়োগ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। আমরা চাই আমাদের বিভাগের শিক্ষকদেরই সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হোক।’ এদিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের হেনস্থা করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিভাগটির পরবর্তী সিনিয়র শিক্ষককের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলমান থাকায় ডিনকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে তিনি নির্দোষ হলে তাকে দায়িত্ব দেওয়া হবে। তবে তিনি দোষী প্রমাণিত হলে তার পরবর্তী সিনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে।

The Campus Times online

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ইবিতে বিধিমালা লঙ্ঘন করে সভাপতি নিয়োগ, অনুষদে তালা শিক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x