ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ইবির অনুষদে তালা দেওয়া ও প্রক্টরিয়াল বডির সাথে অসদাচরণ তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কর্তৃক ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণের ঘটনা তদন্তে কমিটি করেছে প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক এবং সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, আমি আজ চিঠি হাতে পেয়েছি। আগামী দুই দিন ক্যাম্পাস বন্ধ থাকায় আগামী শনিবার আমরা সভা করবো। সভায় কার্যপ্রণালী ঠিক করব। দ্রুত সময়ের মধ্যেই তদন্তের রিপোর্ট প্রদান করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আব্দুস শাহীদ মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগটিতে একাধিক সহকারী অধ্যাপক থাকলেও তাদের নিয়োগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে গতকাল নিজ বিভাগ থেকে শিক্ষক নিয়োগের দাবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ভবনে তালা ঝুলিয়ে অবস্থান করে বিভাগটির শিক্ষার্থীরা। এসময় প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণ করেন শিক্ষার্থীরা।

The Campus Times online

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ইবির অনুষদে তালা দেওয়া ও প্রক্টরিয়াল বডির সাথে অসদাচরণ তদন্তে কমিটি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x