ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ছাত্রদলের হামলার অভিযোগ, রাতে ঢাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

নারী কমরেডদের হেনস্তার প্রতিবাদ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুন্ডকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অঞ্জু অরিন্দম ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিমের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বুধবার (১৯ আগস্ট) রাত ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস অভিমুখে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়নের দাবি, নারী কমরেডদের হেনস্তার প্রতিবাদ করায় তাদের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের ‘সন্ত্রাসী হামলা’ চালানো হয়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের দিকে যায়। এ সময় বিক্ষোভকারীরা হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, হামলায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুন্ডকার আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের অভিযোগ, নারী কমরেডদের হেনস্তার প্রতিবাদ করায় তাদের নেতাদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে হামলার বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

The Campus Times online

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ছাত্রদলের হামলার অভিযোগ, রাতে ঢাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x