ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও নীতিনির্ধারণী সংলাপে ইবি উপাচার্যের অংশগ্রহণ

বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্রাক সিডিএমে সকাল থেকে শুরু হওয়া এ সংলাপে অংশ নেন তিনি। এসময় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রতিনিধি মিলে ৭৫ জন প্রতিনিধি এতে অংশ নেয়।

ইউজিসি সূত্রে জানা গেছে, ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অংশগ্রহণকারী উপাচার্যদের চেক-ইন সম্পন্ন হয়। পরে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ওয়েলকাম ডিনার অনুষ্ঠিত হয়।

জানা যায়, দুই দিনের এ সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়, পাঠদানের উৎকর্ষ ও মূল্যায়ন, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, উপাচার্যদের গ্রুপ আলোচনা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা, উচ্চশিক্ষার রূপান্তরে হিট প্রকল্পের উদ্যোগসমূহের ভূমিকা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা ও কর্মসংস্থান যোগ্যতা এবং উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

আরও জানা যায়, সংলাপের প্রথম দিনে সকাল ১১টায় উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হবে। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিনের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় সমাপনী সেশনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সংলাপে অংশ নেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

The Campus Times online

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও নীতিনির্ধারণী সংলাপে ইবি উপাচার্যের অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x