ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখার উপ রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইবিতে তালাবদ্ধ ও প্রক্টোরিয়াল বডির সঙ্গে অসদাচরণ : তথ্য চেয়েছে তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের উভয় প্রবেশদ্বারে তালা লাগানো এবং প্রক্টোরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার কারণ উদ্‌ঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে তথ্য জানা ব্যক্তিদের কাছে লিখিত তথ্য চেয়েছে কমিটি

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ আগস্ট মঙ্গলবার ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের উভয় প্রবেশদ্বারে তালাবদ্ধ করার ঘটনা এবং প্রক্টোরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণ সংঘটিত হয়। বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এতে আরও বলা হয়, সংঘটিত ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার বিষয়ে কারও কাছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো তথ্য-উপাত্ত জানা থাকলে তা আগামী ২৯ আগস্ট শনিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে তদন্ত কমিটির সদস্য সচিব মীর সিরাজুল ইসলামের কাছে লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান করা হয়।

The Campus Times online

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ইবিতে তালাবদ্ধ ও প্রক্টোরিয়াল বডির সঙ্গে অসদাচরণ : তথ্য চেয়েছে তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x