ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

জাবিতে দারসবাড়ি পাঠচক্রের ঈদে মিলাদুন্নবী সন্ধ্যা অনুষ্ঠিত

মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ এর জীবনাদর্শ, নববী মূল্যবোধ ও মারহামাতের শিক্ষা স্মরণ এবং সমকালীন সমাজে তা পুনর্জাগরণের প্রত্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘ঈদে মিলাদুন্নবী' সন্ধ্যা।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চে দারসবাড়ি পাঠচক্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল ‘মারহামাতের নবী হযরত মুহাম্মদ (সা.) নতুন মানুষ ও নতুন পৃথিবীর নির্মাণ’। এতে নবীজি এর জীবন, আদর্শ, আখলাক, ন্যায়, মানবিকতা ও মারহামাতের আলোকে ব্যক্তি, সমাজ ও সভ্যতা পুনর্গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা ফোরাম অফ থট এন্ড সিভিলাইজেশনের প্রেসিডেন্ট শফিকুল ইসলাম বলেন, “হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর জীবনাদর্শের অন্যতম প্রধান শিক্ষা হলো মারহামাত—দয়া, সহমর্মিতা, ন্যায় ও মানবিকতা। বর্তমান সময়ে বিভাজন ও অসহিষ্ণুতার মধ্যে নবীজি (সা.) এর আদর্শ আমাদের নতুন মানুষ ও মানবিক সমাজ গঠনের পথ দেখাতে পারে। তাই শুধু সীরাত পাঠ নয়, তাঁর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক আব্দুস সাত্তার। বক্তব্যে তিনি রাসূল (সা.)এর আদর্শ ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বর্তমান সময়ে সীরাত পাঠের মাধ্যমে পারস্পরিক সহনশীলতা ও সহমর্মিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে কবিতা, মিলাদ, হামদ-নাত ও কাওয়ালি পরিবেশন করা হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে নবীপ্রেম, মানবিক মূল্যবোধ ও নববী আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অংশগ্রহণকারীরা।

দারসবাড়ি পাঠচক্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আহসান উল্লাহ নূরের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কো-অর্ডিনেটর আব্দুল হামিদ আল জাবেদ।

শেষে মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে ‘ঈদে মিলাদুন্নবী সন্ধ্যা’ অনুষ্ঠানটি শেষ হয়।

The Campus Times online

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

জাবিতে দারসবাড়ি পাঠচক্রের ঈদে মিলাদুন্নবী সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x